Sunday, October 12, 2025

তজুমদ্দিনে ফ্যাসিস্ট সরকার আমলে ভুয়া জেলে কার্ড বাণিজ্যে সরকারি সহায়তা থেকে বঞ্চিত অধিকাংশ প্রকৃত জেলেরা

তজুমদ্দিনে ফ্যাসিস্ট সরকার আমলে ভুয়া জেলে কার্ড বাণিজ্যে সরকারি সহায়তা থেকে বঞ্চিত অধিকাংশ প্রকৃত জেলেরা


 এইচ এম হাছনাইন, তজুমদ্দিন প্রতিনিধি 

ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে নদীতে সকল ধরনের মাছ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। 


এ সময়ে জেলেরা মাছ ধরা বন্ধ রেখে নৌকা মেরামত, জাল তৈরি ও ছোটখাটো কাজের মাধ্যমে অবসর সময় কাটাচ্ছেন।


তবে অনেক পরিবার রয়েছে যারা নদীতে না গেলে দু’মুঠো খাবারও জোটাতে পারে না। এসব প্রকৃত জেলেরা এখন দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত।


নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেদের জন্য সরকারি সহায়তা বরাদ্দ থাকলেও নিবন্ধিত জেলে তালিকায় সকল জেলের নাম না থাকায় সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন অনেক জেলেরা। 


অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে অনেক ভুয়া জেলেকে ৫০০ থেকে ৬০০ টাকার বিনিময়ে কার্ড সরবরাহ করায় প্রকৃত জেলেরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন একজন জেলে 


ভিজিএফ এর আওতাধীন বরাদ্দ হিসেবে শুধুমাত্র ২৫ কেজি করে চাল বিতরণ করা হলেও তেল, নুন, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার মতো সামর্থ্য নেই অধিকাংশ জেলের। 


প্রকৃত জেলেদের পুনঃনিবন্ধন, ভুয়া কার্ড বাতিল, বরাদ্দ বৃদ্ধি ও সহায়তার পরিধি সম্প্রসারণে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ক্ষতিগ্রস্ত জেলেরা।


বর্তমানে তজুমদ্দিন উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ১৯,৯২৭ থাকলেও ২০২৫-২৬ অর্থ বছরের বরাদ্দ এসেছে এসেছে মাত্র ১৮,৭১৫ জনের। 


তজুমদ্দিন উপজেলায় আনুমানিক দেড় হাজার জেলে এখনো অনিবন্ধিত রয়েছেন। অতি শীঘ্রই এই অনিবন্ধিত জেলেদেরও নিবন্ধনের আওতায় আনা হবে বলে জানান উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আমির হোসেন।

Saturday, August 30, 2025

ভোলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী  উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

ভোলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে


 ভোলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে


এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি 


১২ আগষ্ট'২৫, মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষির্কী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎

‎ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ বাহারির সঞ্চালনায় ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর। 

‎

‎

‎ছাত্র সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির পীর সাহেব চরমোনাই মনোনীত ভোলা সদর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় অ্যাসিস্টেন্ট সেক্রেটারী মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা। 

‎

‎আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী,সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক,সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান,প্রচার সম্পাদক এইচএম ইব্রাহিম আরিফ,ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেক।

‎

‎ছাত্র সমাবেশে সহযোগী সংগঠনের উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম পাটোয়ারী , জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান চৌধুরী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা মামুন বিন মাহমুদ। 

‎

‎ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সাবেক দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য রাখেন ছিলেন, সাবেক সভাপতি মুফতি সাইফুল ইসলাম। 

‎

‎ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা ও থানা দায়িত্বশীল মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান,সাধারণ সম্পাদ মোঃ হাবিবুল্লাহ বাহারী,সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, দাওয়া সম্পাদক হোসাইন আহমেদ শাহিন,তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক সাকিব আহমদ জোবায়ের, অর্থকল্যাণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মদ জাবের হোসেন সহ জেলা ও থানা শাখার প্রমূখ নেতৃবৃন্দ।

Wednesday, August 13, 2025

ভোলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩০ আগস্ট ২০২৫ ছাত্র সমাবেশের ঘোষণা করা হয়েছে

ভোলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩০ আগস্ট ২০২৫ ছাত্র সমাবেশের ঘোষণা করা হয়েছে


 


ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩০ আগস্ট ২০২৫ ছাত্র সমাবেশের ঘোষণা


এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি 

গতকাল ১২ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে সংগঠনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের নিয়ে স্মৃতিচারণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ বাহারি।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজি, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, প্রচার সম্পাদক এইচএম ইব্রাহিম আরিফ, ভোলা সদর থানা শাখার সেক্রেটারি মাওলানা শরিফ বিন রফিকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


এছাড়াও ইসলামী শ্রমিক আন্দোলন, জাতীয় শিক্ষক ফোরাম ও ইসলামী যুব আন্দোলনের জেলা নেতৃবৃন্দ এবং সাবেক দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত নৈতিক নেতৃত্ব, ইসলামের সুমহান আদর্শ ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ইসলামী ছাত্র আন্দোলনের ভূমিকা তুলে ধরেন। তারা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্য ও সংগঠন শক্তিশালী করার আহ্বান জানান।


সভায় ঘোষণা দেওয়া হয়, আগামী ৩০ আগস্ট ২০২৫ ভোলায় এক বৃহৎ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। আয়োজকদের প্রত্যাশা—সমাবেশে জেলার প্রতিটি উপজেলা ও থানা শাখা থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেবে, যা ছাত্র সমাজে নৈতিক চেতনা ও ঐক্য জোরদারে নতুন দিগন্ত উন্মোচন করবে।

Thursday, July 17, 2025

চরফ্যাশনে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, স্মরণকালের বৃহৎ মটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

চরফ্যাশনে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, স্মরণকালের বৃহৎ মটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

 

চরফ্যাশনে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, স্মরণকালের বৃহৎ মটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত 


এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি 

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে জেলা সভাপতি আবু তাহের সিকদারের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করা হয়। স্থানীয় জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের বিপুল উপস্থিতিতে দিনব্যাপী কর্মসূচি উৎসবমুখর পরিবেশে পালিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোঃ রফিক ইসলাম, সাংগঠনিক সম্পাদক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগ। 

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (চরফ্যাশন-মনপুরা) ভোলা-৪ আসনের প্রার্থী আলহাজ্ব অধ্যাপক মাওলানা কামাল উদ্দিন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার প্রধান উপদেষ্টা ও কেন্দ্রীয় শূরা সদস্য আলহাজ আলাউদ্দিন তালুকদার, সভাপতি আলহাজ মুফতি নূর উদ্দিন, সেক্রেটারি মাওলানা মোঃ আব্বাস উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল কাইয়ুম, জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা দক্ষিণ শাখার সভাপতি প্রভাষক মাওলানা মহিউদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সভাপতি আলী আজগর।



নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, "ইসলামী যুব আন্দোলন কেবল একটি সংগঠন নয়, এটি আদর্শিক সংগ্রামের নাম। দেশের প্রজন্মকে কুরআন-সুন্নাহভিত্তিক সমাজ গঠনের পথে পরিচালিত করাই আমাদের মূল লক্ষ্য।"


সমাবেশকে কেন্দ্র করে আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রা (হন্ডা শোডাউন) ছিলো স্মরণকালের অন্যতম বৃহৎ আয়োজন। শত শত মোটরসাইকেল নিয়ে দলীয় কর্মীরা শৃঙ্খলাবদ্ধভাবে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পুরো শহরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।



এই সমাবেশ আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে অধ্যাপক মাওলানা কামাল উদ্দিন-কে চরফ্যাশন-মনপুরা ভোলা-৪ আসনে প্রার্থী ঘোষণা করা হয়। ঘোষণার সঙ্গে সঙ্গেই জনতা উচ্ছ্বাসে ফেটে পড়ে এবং ব্যাপক সাড়া পড়ে যায় এলাকায়।



বক্তব্য, দোয়া ও শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। আয়োজকরা জানান, এই প্রতিষ্ঠাবার্ষিকী ছিল নতুন উদ্দীপনার সূচনা এবং আগামীর পথচলার দৃঢ় অঙ্গীকার।



Thursday, July 10, 2025

ভোলায় বিএনপির চাঁদাবাজিতে বাঁধা দেওয়ায় মিথ্যা মামলায় আটক করার পর ইসলামী আন্দোলনের কর্মীর মুক্তি ও ওসি’র অপসারণের দাবি

ভোলায় বিএনপির চাঁদাবাজিতে বাঁধা দেওয়ায় মিথ্যা মামলায় আটক করার পর ইসলামী আন্দোলনের কর্মীর মুক্তি ও ওসি’র অপসারণের দাবি


 ভোলায় বিএনপির চাঁদাবাজিতে বাঁধা দেওয়ায় মিথ্যা মামলায় আটক করার পর ইসলামী আন্দোলনের কর্মীর মুক্তি ও ওসি’র অপসারণের দাবি

এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি 

ভোলায় বিএনপির চাঁদা উত্তোলনে বাঁধা দেয়াকে কেন্দ্র করে মিথ্যা অভিযোগে, ইসলামী আন্দোলনের সদস্য আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই কর্মীর মুক্তি এবং ওসি ও এসআই’র প্রত্যাহার দাবি করেছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখা। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


লিখিত সংবাদ সম্মেলনে ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম পাটোয়ারী বলেন, গত ৮ জুলাই মঙ্গলবার দিবাগত রাতে কোন ধরনের অভিযোগ ছাড়াই ইসলামী শ্রমিক আন্দোলনের সদস্য সিএনজি চালক সিরাজুল ইসলামকে সম্পূর্ণ বর্বরভাবে আটক করে। সিরাজুল ইসলাম ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ইসলামী আন্দোলনের সদস্য।


তারা আরো জানান, একদল চাঁদাবাজ ভেদুরিয়া ঘাটে নিয়মিত চাঁদা উত্তোলন করে আসছে। ওই চাঁদাবাজদের চাঁদা উত্তোলনে বাঁধা দিয়ে আসছিল দীর্ঘ দিন পর্যন্ত। এর যের ধরে কিছুদিন আগে সিরাজকে চাঁদাবাজরা মারধর করেছিলেন। সর্বশেষ তাকে দমাতে না পেরে একটি মহল ওসি ও এসআইকে মোটা অংকের টাকার বিনিময়ে রাতে ঘুমানোর পর ঘরের দরজা ভেঙ্গে সিরাজকে আটক করে ভেলুমিয়া পুলিশ ফাঁড়ির এসআই কিবরিয়া। পরে তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়। কি কারণে তাকে আটক করা হয়েছে তার কারণ জানাতে পারেনি পুলিশ। একদিন পরে জানানো হয় তার বিরুদ্ধে মামলা আছে। অথচ এ ধরনের কোন প্রমাণ পুলিশ তাদের (ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের) কাছে উপস্থাপন করতে পারেনি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিরাজুল ইসলামকে কোন ধরনের হয়রানি ছাড়া সসম্মানে ছেড়ে দেয়া না হলে বৃহত্তর আন্দোলনে যাবে ইসলামী শ্রমিক আন্দোলন আন্দোলন বাংলাদেশ ও ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এমনটাই জানিয়েছেন তারা। এ সময় বক্তারা এই ষড়যন্ত্রমূলক আটকের সাথে সম্পৃক্ত থাকায় ভোলা সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ ও এসআই কিবরিয়ার অপসারণ দাবি করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশে ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম।


এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, সিরাজের বিরুদ্ধে ৫ই আগস্ট এর পূর্বে চাঁদা উত্তোলন ও সিএনজি চালককে মারধরের অভিযোগে একটি মামলা আছে। এর সাথে রাজনৈতিক কারণও রয়েছে। দরজা ভাঙ্গা অভিযোগ মিথ্যা। সংবাদ সম্মেলনে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মী ছাড়াও সিএনজি ড্রাইভারসহ ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


Saturday, May 31, 2025

ভোলা সরকারি কলেজে ইসলামী ছাত্র আন্দোলনের ভর্তি সহায়তা হেল্প ডেস্ক অনুষ্ঠিত

ভোলা সরকারি কলেজে ইসলামী ছাত্র আন্দোলনের ভর্তি সহায়তা হেল্প ডেস্ক অনুষ্ঠিত


 

ভোলা সরকারি কলেজে ইসলামী ছাত্র আন্দোলনের ভর্তি সহায়তা হেল্প ডেস্ক অনুষ্ঠিত


এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি 

 ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ভোলা সরকারি কলেজ শাখার উদ্যোগে ৩১ মে ২০২৫ শনিবার, সকাল ৯টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ভর্তি সহায়তা হেল্প ডেস্ক আয়োজন করা হয়।


হেল্প ডেস্ক কার্যক্রমে পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতার পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয় এবং মোবাইল ফোন ও ব্যাগ রাখার নিরাপদ ব্যবস্থা রাখা হয়, যা পরীক্ষার্থীদের মধ্যে স্বস্তি ও সন্তোষের অনুভূতি জাগিয়েছে।


হেল্প ডেস্ক কার্যক্রমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা সরকারি কলেজ শাখার স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।


স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা এমন মানবিক উদ্যোগের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ভোলা সরকারি কলেজ শাখাকে ধন্যবাদ ও সাধুবাদ জানান।

Saturday, May 3, 2025

চরফ্যাশনে স্ত্রীর স্বীকৃতি পেতে জামায়াতের ইউনিয়ন সেক্রেটারির বাড়িতে নারীর অনশন

চরফ্যাশনে স্ত্রীর স্বীকৃতি পেতে জামায়াতের ইউনিয়ন সেক্রেটারির বাড়িতে নারীর অনশন

 


চরফ্যাশনে স্ত্রীর স্বীকৃতি পেতে জামায়াতের ইউনিয়ন সেক্রেটারির বাড়িতে নারীর অনশন।


এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি 

ভোলার চরফ্যাশনে জামায়াত নেতার বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশনে বসেছেন ২৫ বছর বয়সি এক নারী। 

৩রা মে ২০২৫, শুক্রবার, বিকাল থেকে চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারি সাইফুল্লাহ মানসুরের বাড়িতে অনশনে বসেছেন ওই নারী। সাইফুল্লাহ ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আবু তাহেরের ছেলে।


ওই নারী বলেন, জামায়াত ইউনিয়ন সেক্রেটারি সাইফুল্লাহ মানসুর তার দুঃসম্পর্কের ফুফাত ভাই। তিন বছর আগে প্রেমের প্রস্তাব দেন সাইফুল্লাহ। পরে মোবালাই ফোনে কথা হয় দুজনের। এরই মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। সম্পর্কের সূত্র ধরে পরিবারের অজান্তে পালিয়ে বিয়ে করেন তারা। বিয়ে হলে ঢাকায় গিয়ে ভাড়া বাসা নিয়ে সংসার করেন তারা।


তিনি আরও বলেন, আমাকে সাইফুল্লাহ ঢাকায় ভাড়া বাসায় রেখে গ্রামের বাড়িতে চলে আসেন। থাকা খাওয়ার জন্য কোনো টাকা পাঠান না সাইফুল্লাহ।


ওই নারী বলেন, আমার খাওয়া-দাওয়াতে কষ্ট হওয়ায় শুক্রবার বিকালে সাইফুল্লাহর বাড়িতে আসি। এসে দেখি তাদের ঘরটি তালাবদ্ধ। তাই বাহিরে বসে আছি।


তিনি আরও বলেন, আমাকে বিয়ে করে দীর্ঘদিন সংসার করেছে সাইফুল্লাহ। এখন তার মা-বাবা আমাকে মেনে নিচ্ছেন না। আমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করছেন। স্বীকৃতি না দিলে আমি আত্মহত্যা করব। 


ওই নারীর বাবা জানান, শুক্রবার বিকাল থেকে স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে শশীভূষণে জামায়াত নেতা সাইফুল্লাহ মানসুরের বাড়িতে অবস্থান করছেন। বর্তমানে সেই বাড়িতে রয়েছেন। তার মেয়ে কোনো দুর্ঘটনা ঘটালে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 


ঘটনার পরপর সাইফুল্লাহ আত্মগোপনে থেকে মোবাইল ফোনে বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।


চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির মীর শরিফ জানান, তারা পরস্পর আত্মীয়-স্বজন। ঘটনাটি ষড়যন্ত্রমূলক হতে পারে। আমরা বিষয়টি নিয়ে মীমাংসায় বসব।


শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।