Friday, June 12, 2026

তজুমদ্দিনের চাঁচড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে মাওলানা শোয়াইব আহমেদ ফরিদ

 


তজুমদ্দিনের চাঁচড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে মাওলানা শোয়াইব আহমেদ ফরিদ


এইচ এম হাছনাইন, তজুমদ্দিন প্রতিনিধি 

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার ৪নং চাঁচড়া ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে জনমনে আলোচনা চলছে। সেই আলোচনায় শীর্ষে উঠে এসেছে সৎ, যোগ্য, দক্ষ, আদর্শবান, নীতিবান, পরোপকারী, মেধাবী ও শিক্ষিত তরুণ সমাজসেবক মাওলানা শোয়াইব আহমেদ ফরিদের নাম।


চাঁচড়া ইউনিয়নের বাসিন্দা মাওলানা শোয়াইব আহমেদ ফরিদ দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের পাশে থেকে নীরবে মানবসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে তিনি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে এলাকাবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

মানবিক কর্মকাণ্ডে আস্থা অর্জন, গৃহহীনদের ঘর নির্মাণ থেকে ফ্রি চক্ষু চিকিৎসা—সবখানেই প্রশংসিত তরুণ সমাজসেবক মাওলানা শোয়াইব আহমেদ ফরিদ।


স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন মাসে তাঁর উদ্যোগে চাঁচড়া ইউনিয়নের গৃহহীন, গরিব ও অসহায় ৬০টি পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। মাথা গোঁজার ঠাঁই পেয়ে এসব পরিবারের সদস্যরা নতুনভাবে জীবন শুরু করার সুযোগ পেয়েছেন। তাঁর এই উদ্যোগ এলাকাজুড়ে ব্যাপক প্রশংসিত হয়েছে।


এছাড়াও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে গত ২৮ মে ২০২৬, বৃহস্পতিবার, কোরবানির দিনে চাঁচড়া ইউনিয়নের ১৫০টি গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে গরুর গোশত বিতরণ করা হয়।


মাওলানা শোয়াইব আহমেদ ফরিদের পক্ষ থেকে আয়োজিত এই কর্মসূচিতে নিম্নআয়ের পরিবার, দিনমজুর, বিধবা ও অসহায় মানুষের ঘরে ঘরে ঈদের আনন্দ পৌঁছে দেওয়া হয়। উপকারভোগীরা জানান, এমন সহমর্মিতাপূর্ণ উদ্যোগ তাদের ঈদের আনন্দকে আরও পরিপূর্ণ করেছে।


এ সময় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন,

"ঈদের আনন্দ সমাজের সব শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।"


স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন মাওলানা শোয়াইব আহমেদ ফরিদ। তাঁর উদ্যোগে গত কয়েক মাসে চাঁচড়া ইউনিয়নসহ আশপাশের এলাকার ১,৩২৫ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। পাশাপাশি ৭৭৫ জন রোগীর বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন করা হয়েছে এবং তাদের মাঝে ফ্রি চশমা বিতরণ করা হয়েছে।


স্থানীয় বাসিন্দারা জানান, আর্থিক অসচ্ছলতার কারণে অনেক মানুষ চোখের চিকিৎসা করাতে পারতেন না। বিনামূল্যের এসব স্বাস্থ্যসেবা কার্যক্রম তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।


মানবিক এই উদ্যোগের ধারাবাহিকতা বজায় রেখে আগামী ১৪ জুন ২০২৬, রবিবার, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত, চাঁচড়া আনন্দবাজার সংলগ্ন বাইতুল কোরআন কারিমীয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে ফ্রি চক্ষু চিকিৎসা, ফ্রি ছানি অপারেশন নিবন্ধন ও ফ্রি চশমা বিতরণ কর্মসূচি।


আয়োজক সূত্র জানায়, অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত এই ক্যাম্পে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসাসেবা প্রদান করা হবে। প্রয়োজনে রোগীদের ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হবে এবং বিনামূল্যে চশমাও বিতরণ করা হবে।


মাওলানা শোয়াইব আহমেদ ফরিদ বলেন, মানুষের সেবা করাই আমার জীবনের অন্যতম লক্ষ্য ও অঙ্গীকার। আমি বিশ্বাস করি, মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতার পরিচয়। তাই আমি নিজের জীবনকে অসহায়, দুস্থ ও অবহেলিত মানুষের কল্যাণে উৎসর্গ করতে চান।আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে যদি জনগণের ভালোবাসা ও সমর্থনে আমি চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই, তাহলে দায়িত্বের পরিধি আরও বিস্তৃত হবে এবং আমি আরও বেশি মানুষের সেবা করার সুযোগ পাব। আর যদি নির্বাচিত নাও হই, তবুও মানুষের পাশে থাকার এই পথ থেকে আমি কখনো সরে যাব না। ইনশাআল্লাহ, সারাজীবন তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে তাদের কল্যাণে কাজ করে যাব। পদ নয়, মানুষের ভালোবাসা ও সেবাই আমার মূল প্রেরণা। মানুষের পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব।"



চাঁচড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, মানবিক মূল্যবোধ, জনসম্পৃক্ততা এবং সেবামূলক কর্মকাণ্ডের কারণে মাওলানা শোয়াইব আহমেদ ফরিদ ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। অনেকেই মনে করছেন, জনগণের সুখ-দুঃখে পাশে থাকার এই ধারাবাহিকতাই তাঁকে ইউনিয়নের সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় অন্যতম অবস্থানে নিয়ে এসেছে।


তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে ভোটারদের রায়ের ওপর। আর সেই রায় নির্ধারণে প্রার্থীদের অতীত কর্মকাণ্ড, সততা, যোগ্যতা এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: