চরফ্যাশনের দুলারহাটে ইমামের ওপর সংঘবদ্ধ হামলা, এলাকায় উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক, ভোলা টুডে ও ভোলা লাইভ নিউজ
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দুলারহাট এলাকায় এক মসজিদের ইমামের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এতে এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
জানা যায়, দুলারহাট মতিউর রহমান মাস্টার বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাকসুদুর রহমান সোহাগকে মঙ্গলবার রাতে এশার আজানের পূর্ব মুহূর্তে একদল দুর্বৃত্ত হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ১০ থেকে ১২ জনের একটি দল মসজিদের সামনে এসে অতর্কিতভাবে তার ওপর হামলা করে।
হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করলে এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এদিকে, ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এলাকাবাসী। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে।

0 coment rios: