Saturday, April 12, 2025

তজুমদ্দিনে টিসিবি পণ্যের স্মার্ট ফ্যামিলি কার্ড ডুপ্লিকেট করে মেসার্স বি এম নাহিদ এন্টারপ্রাইজ এর বিরুদ্ধে আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ;তদন্ত চলমান

তজুমদ্দিনে টিসিবি পণ্যের স্মার্ট ফ্যামিলি কার্ড ডুপ্লিকেট করে মেসার্স বি এম নাহিদ এন্টারপ্রাইজ এর বিরুদ্ধে আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ;তদন্ত চলমান এইচ এম হাছনাইন, তজুমদ্দিন ভোলা প্রতিনিধি তজুমদ্দিন উপজেলায় টিসিবি’র ভর্তুকি মূল্যের পণ্য সরবরাহে বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। চাঁদপুর ইউনিয়নের মেসার্স বি এম নাহিদ এন্টারপ্রাইজ নামক ডিলার প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্মার্ট ফ্যামিলি কার্ডের ডুপ্লিকেট কপি তৈরি করে টিসিবি পণ্য আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর মোঃ জাহিদ হোসেন এই দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত থাকার সন্দেহে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী, প্রকৃত উপকারভোগীদের না দিয়ে ভর্তুকিপ্রাপ্ত পণ্য নিজেদের নিয়ন্ত্রণে রেখে বাজারে বিক্রির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়া হয়েছে। এ বিষয়ে অভিযোগ করেন, পলি ডিজিটাল কালার সাইন এর প্রোপাইটর কাজী আলমগীর হোসেন। অভিযোগের সারমর্মে উল্লেখ ছিল যে, পিসিবি পণ্যের ডিলার মেসার্স বি এম নাহিদ এন্টারপ্রাইজ এর প্রোপাইটর জাহিদ হোসেন সুবিধাভোগীদের কাছ থেকে মূল টিসিবি পণ্যের স্মার্ট ফ্যামিলি কার্ডগুলোকে নিয়ে ডুপ্লিকেট স্মার্ট কার্ড ফরাজী অনলাইন সার্ভিসের প্রোপাইটর রাজিব ফরাজীর মাধ্যমে তৈরি করেন। এ বিষয়ে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শুভ দেবনাথ জানান, “অভিযোগটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। প্রমাণ পাওয়া গেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” এদিকে, স্থানীয়দের মাঝে এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তাঁরা দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: