নিজস্ব প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৬, রবিবার বিকাল ৩ ঘটিকায় ভোলা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান এর নেতৃত্বে ঐতিহ্য, সংগ্রাম ও গৌরবময় পথ চলার ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী র্যালী অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক এইচ.এম ইব্রাহিম আরিফ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয় রাজনীতির চরম অস্থিরতা, ছাত্র রাজনীতির গভীর সংকট এবং বিশ্ব মুসলিম উম্মাহর ক্রান্তিলগ্নে ১৯৯১ সালের ২৩ আগস্ট যুগসংস্কারক শায়খুল হাদীস শায়খ সৈয়দ মুহাম্মদ ফজলুল করীম (রহ.) প্রতিষ্ঠা করেছিলেন 'ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ'। দীর্ঘ সাড়ে তিন দশকের এই সোনালী পথচলায় সংগঠনটি নীতি, সততা ও দেশপ্রেমের আলো ছড়িয়ে কোটি তরুণের আস্থা ও ভালোবাসার ঠিকানায় পরিণত হয়েছে।
প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলাম, দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় এবং অন্যায়-বৈষম্যের বিরুদ্ধে রাজপথে আপসহীন ও অগ্রণী ভূমিকা পালন করে আসছে এই কাফেলা।
স্বাধীনতার পর থেকে অপরাজনীতি ও কতিপয় সংগঠনের ছত্রছায়ায় মেধা ও ক্যাম্পাসগুলোকে ধ্বংস করা হয়েছে। বুয়েটের শহীদ আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা কিংবা হলে হলে নির্যাতন ও অপকর্মের উদযাপনই এর প্রমাণ। এই পচা-গলা ব্যবস্থার আমূল পরিবর্তন এবং সুশিক্ষা ও নববী চরিত্রের আলোকে এক নতুন প্রজন্ম গঠনই আমাদের লক্ষ্য।
তিনি বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চায় এমন এক বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও শোষণমুক্ত বাংলাদেশ। যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারি বা দলীয়করণ থাকবে না। দেশ পরিচালনার দায়িত্বে সততার নেতৃত্ব থাকলে একটি টাকাও চুরি বা লুটপাট হবে না, আর আগামীর বাংলাদেশ ও এ দেশের মাটি-মানুষ থাকবে সম্পূর্ণ নিরাপদ।
তিনি আরও বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে শায়েখ মাওলানা সৈয়দ মুহাম্মদ ফজলুল করীম (রহ.) এক আদর্শিক, সৎ ও নীতিবান প্রজন্ম গড়ার মহান লক্ষ্যে এই সংগঠনের শুভসূচনা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকেই 'ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ' ইসলাম, দেশ ও মানবতার অতন্দ্র প্রহরী হিসেবে আপসহীন ভূমিকা পালন করে আসছে। যখনই এদেশের ইসলাম, জাতীয় সার্বভৌমত্ব ও মানবতা সংকটে পড়েছে কিংবা হুমকির মুখে এসেছে, তখনই রাজপথে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিরোধ গড়ে তুলেছে এই কাফেলা। প্রতিটি আন্দোলন-সংগ্রাম ও ক্রান্তিলগ্নে এই সংগঠন সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেছে।
সর্বশেষ তিনি, সংগঠনের সকল স্তরের দায়িত্বশীল, কর্মী ও সাধারণ ছাত্রজনতাকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ'-এর গৌরবোজ্জ্বল ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জানাই আন্তরিক মোবারকবাদ ও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে দোয়া মুনাজাতের মাধ্যমে হাটখোলা মসজিদ চত্বরে র্যালী পরবর্তী সমাবেশ শেষ করেন।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সূরা সদস্য মুহাম্মাদ আবু জাফর।
আরো উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সহ-সভাপতি মুহাম্মদ হাবিবুল্লাহ বাহারী, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ শাহীন ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আব্দুল মোমিন সহ জেলা ও থানা শাখার প্রমূখ নেতৃবৃন্দ।

0 coment rios: