Monday, February 10, 2025

তজুমদ্দিনে নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমান কারেন্টজাল আটক;৫ ব্যবসায়ী আর্থিক জরিমানা

‎তজুমদ্দিনে নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমান কারেন্টজাল আটক;৫ ব্যবসায়ী আর্থিক জরিমানা ‎ ‎এইচ এম হাছনাইন,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ‎ভোলার তজুমদ্দিনে বাংলাদেশ নৌবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্টজাল ও দোকান মালিকদের আটক করেন। পরে আটক ব্যবসায়ীদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা ও অবৈধ জাল নৌবাহিনীর সদস্যদের জিম্মায় দেয়া হয়। ‎উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টায় শশীগঞ্জ মধ্য বাজারে উপজেলা প্রশাসন, বাংলাদেশ নৌবাহিনী, মৎস্য দপ্তর ও পুলিশ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৫টি জালের দোকান থেকে ৬লক্ষ ৫০ হাজার ৫৫০ মিটার অবৈধ কারেন্ট জাল আটক করা হয়। এ সময় অভিযানকারী দল ৫ দোকানের মালিকদের আটক করেন। আটক জালের বর্তমান বাজার মূল্য ৩৯লক্ষ ৫৯ হাজার ৫০টাকা বলে জানা মৎস্য অফিস সুত্রে জানা গেছে। পরে তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট শুভ দেবনাথ মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(২) ধারায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। নিষিদ্ধ কারেন্টজাল রাখার দায়ে ভ্রাম্যমান আদালতে মামুন ষ্টোরকে ৫হাজার, অঞ্জয় ষ্টোরকে ৩ হাজার, তানিয়া ষ্টোরকে ৫হাজার, বিপ্লব ষ্টোরকে ৫ হাজার ও ফরিদ ষ্টোরকে ৫হাজার মোট ২৩ হাজার টাকার আর্থিক জরিমানার রায় প্রদান করেন। পরে প্রত্যেকে জরিমানার টাকা প্রদান করে ছাড়া পান। আটক অবৈধ জাল নৌবাহিনীর সদস্যদের জিম্মায় দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট সাফ ওয়ান, উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন, সামদ্রিক সৎস্য কর্মকর্তা মোঃ আল আমিন, লালমোহনের সামদ্রিক কর্মকর্তা মোঃ সাইদুর রহমানসহ পুলিশের প্রতিনিধি। ‎জানতে উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথ বলে, মৎস্য সম্পদ রক্ষার জন্য উপজেলা প্রশাসন, বাংলাদেশ নৌবাহিনী, মৎস্যদপ্তর ও পুলিশের সমন্বয়ে শশীগঞ্জ মধ্য বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণে নিষিদ্ধ কারেন্ট জাল ও দোকান মালিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ দোকান মালিককে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। আটক জাল নৌবাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: