Saturday, September 7, 2024

লালমোহনে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমোহন থানা শাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে


 

লালমোহনে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে 


এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি 

ভোলার লালমোহন উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

০৭ সেপ্টেম্বর ২০২৪ শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের লালমোহন উপজেলা শাখার আয়োজনে পৌরশহরের হাফিজ উদ্দিন অ্যাভিনিউতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


এ সময় বক্তারা ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান।


ইসলামী আন্দোলন বাংলাদেশের লালমোহন উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল ইসলাম।


এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা শাখার সেক্রেটারি মুফতি আলী আজগর মাহমুদের সঞ্চালনায় গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের সভাপতি আলাউদ্দিন তালুকদার, জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজী, জেলা দক্ষিণের সহ-সভাপতি হাফেজ মাওলানা মো. মোসেলহ উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলনের ভোলা জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাওলানা নজিবুল্লাহ সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি হাজ্বী হারুনুর রশিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি রাসেল আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক এইচ এম হাছনাইনসহ দলটির বিভিন্ন পর্যায়ের জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: