Thursday, August 29, 2024

তজুমদ্দিনে আওয়ামীলীগের সাধারণ সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা;অজ্ঞাত আরো ৪০-৫০ জন


 তজুমদ্দিনে আওয়ামীলীগের সাধারণ সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা;অজ্ঞাত আরো ৪০-৫০ জন


তজুমদ্দিন,ভোলা প্রতিনিধি 

ভোলা-৩ আসনের সাবেক সাংসদ, মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ এর গাড়ী ভাংচুরের ঘটনায় ও লুটপাট,চাঁদাবাজি,দুর্নীতির অভিযোগে তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক,স্বেচ্ছাসেবক লীগ,জেলা পরিষদ সদস্য,যুবলীগ,ইউপি চেয়ারম্যান ও সদস্যসহ ১০ জনের নামে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত হিসেবে রাখা হয়েছে আরও ৪০ থেকে ৫০ জনকে।


বৃহস্পতিবার (২২ আগস্ট) তজুমদ্দিন থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন মো. ইসমাইল (৩৫) পিতা.মো.ইব্রাহিম, মাওলানা কান্দি ৪ নম্বর ওয়ার্ড। মামলার আসামিরা হলেন- উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ.লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান (৬০), উপজেলা পরিষদ এর সাবেক ভাইস চেয়ারম্যান ও আ.লীগ নেতা মহিউদ্দিন পোদ্দার (৫০)উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মিজান পোদ্দার (৪৫), আ.লীগ নেতা গিয়াস উদ্দিন পোদ্দার (৪৭), আ.লীগ নেতা মাইন উদ্দিন পোদ্দার(৪৯), ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন (৪৮), সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু (৪২), জেলা পরিষদ সদস্য ইশতিয়াক হাসান (৩৮), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিন মহাজন (৪০),৩নং চাঁদপুর ইউপি সদস্য ও মৎস্যলীগের সভাপতি সিরাজুল ইসলাম(৪৫)সহ অজ্ঞাত ৪০ থেকে ৫০জন।


মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য, মন্ত্রী, (বিএনপির) স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচার-প্রচারণার জন্য একটি গাড়ী বহর ১৫-১২-২০১৮ তারিখ সকাল ৯.৩০ ঘটিকার সময় তার নির্বাচনীয় এলাকা তজুমদ্দিন উপজেলা হয়ে দক্ষিণ খাসের হাট বাজারে যাওয়ার পথে বাংলাদেশ আওয়ামীলীগ তজুমদ্দিন উপজেলা শাখার কার্যালয়ের সামনে আসলে উপরোক্ত আসামিরা সাবেক সাংসদের গাড়ী বহরের গতিপথ রোদ করে হামলা চালায়। এতে গাড়ী ভাংচুর সহ অনেক নেতাকর্মী আহত (জখম) হয়। সে সময়ে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক ছিলোনা বিধায় এজাহারে মামলা দায়ের করা সম্ভব হয়নি বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।


মামলা নম্বর ১০/৮৮ তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: