Sunday, August 18, 2024

লালমোহনে বেতন-ভাতার দাবিতে শিক্ষকদের মানববন্ধন,স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি পালিত

 

লালমোহনে বেতন-ভাতার দাবিতে শিক্ষকদের মানববন্ধন,স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি পালিত 



এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি 

ভোলার লালমোহন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বকেয়া বেতন-ভাতার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। রোববার সকালে পৌরভবনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।


মানববন্ধনে তারা দাবি করেন, পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিনের স্বৈরচারিতায় এবং বৈষম্যের কারণে ৬১জন কর্মকর্তা-কর্মচারী ২ থেকে ৭০ মাস পর্যন্ত বেতন-ভাতা বঞ্চিত। বেতন-ভাতা না পেয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। এ সময় দ্রুত সময়ের মধ্যে বকেয়া পরিশোধের জন্য দাবিও জানান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। তারা অভিযোগ করেন; মেয়রসহ কাউন্সিলররা পৌরসভায় অনুপস্থিত থাকার কারণে নাগরিক সেবা বঞ্চিত হচ্ছে। একইসঙ্গে তারা প্রশাসক নিয়োগেরও দাবি জানান।


এ সময় পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন, মেহেদী হাসান, প্রশাসনিক কর্মকর্তা সিরাজউদ্দৌলা নোয়াব, কর আদায়কারী এসএম ফারুকুল ইসলাম, বাজার পরিদর্শক আফসার উদ্দিন, লাইসেন্স পরিদর্শক মফিজুর রহমান, উচ্চমান সহকারী মুছাব্বিরুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


   


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: