Wednesday, August 28, 2024

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের উদ্যোগে ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকাল ৩টায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

 

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের উদ্যোগে ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকাল ৩টায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে 


এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি 

২৮ আগস্ট'২৪ ইং বুধবার বিকাল তিনটায় ভোলা সরকারি স্কুল মাঠ প্রাঙ্গন থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে "নৈতিক অবক্ষয় রোধ, বৈষম্যমুক্ত‌ সুশাসন ও ন্যায়বিচার ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে ইসলামী শাসনতন্ত্রই কার্যকর পন্থা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।


ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলার উত্তর শাখার সভাপতি মুহাম্মাদ আবু জাফর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারী মাওলানা তরিকুল ইসলাম তারেক।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ ১৯৯১ সালে ২৩ আগস্ট প্রতিষ্ঠিত হয়‌ মাওলানা সৈয়দ ফজলুল করিম (রহ.) হাতে। আজ থেকে ৩৩বছর আগে তিনি যখন দেখলেন ক্যাম্পাসগুলোতে ছাত্ররা রাজনীতির নামে ধর্ষণ,চাঁদাবাজি,টেন্ডারবাজি সহ অস্ত্রের মহড়া চলছে এবং রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠনগুলো দিয়ে ক্ষমতায় আসার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তখন এদেশের শিক্ষাবিদ, উলামায়ে কেরাম দ্বীনদ্বার বুদ্ধিজীবী ও রাজনীতিবিদদের সাথে পরামর্শ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ নামক আদর্শিক ছাত্র কাফেলাটি প্রতিষ্ঠিত করেন। হাটি হাটি এক পা করে ৩৩ বছরে কাফেলাটি বাংলাদেশের শিক্ষার্থীদেরকে আদর্শবান নৈতিকতা সম্পন্ন এক ঝাঁক শিক্ষার্থী উপহার দিয়েছে।


তিনি আরো বলেন, শিক্ষার্থীদের প্রতিটি দুর্যোগ এবং অধিকার আদায়ে রাজপথে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সবসময় পাশে ছিল এবং ২০২৪-এ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম রাজনৈতিকভাবে একাত্মতা ঘোষণা করেছিলেন এবং এই আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মী মাহফুজুর রহমানসহ মোট ১৯ জন ভাই শাহাদাত বরণ করেন। আগামীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শিক্ষার্থীদের প্রতিটি অধিকার আদায়ে পাশে থাকবে। এজন্য সকলকে ইসলামী ছাত্র আন্দোলনের ভাইদের একটি আদর্শিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার শপথ নিতে হবে। আগামী দিনের সকল প্রোগ্রামে আমাদের অগ্রণী ভূমিকা পালন করবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এইচএম ইব্রাহিম আরিফ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাবেক কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা আলাউদ্দিন গাজী, সদ্য সাবেক জেলা সভাপতি মুফতি মুহাম্মদ সাইফুল ইসলাম।


আরো উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সহ-সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান, দাওয়া সম্পাদক মুহাম্মদ হোসাইন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক সাকিব আহমেদ জোবায়ের, বিশ্ববিদ্যালয় সম্পাদক হোসাইন আহমেদ শাহীন, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুহাম্মদ মাইনুদ্দিন সহ জেলা,থানা ও ইউনিয়নের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের ছাত্র জনতা।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: