বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করার জন্য পায়তারা করছে অবৈধ সরকারঃ মুফতি ফয়জুল করিম
এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি
ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তর শাখার উদ্যোগে নবীন সদস্যেদের জন্য নবীন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুন সোমবার বিকাল ৩ ঘটিকায় ভোলা বাংলা স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, আজ বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করার জন্য অবৈধ সরকার পায়তারা করছে। দুর্নীতির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন খাতের দায়িত্বশীল লোকেরা আঙ্গুল ফুলে বটগাছে পরিনত হয়েছে। প্রত্যেকটা সরকারী অফিস দুর্নীতির আখড়ায় পরিনত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্নভাবে দুর্নীতি করে শিক্ষার্থী ও নিয়োগ প্রক্রিয়া করে ঘুষ বাণিজ্য করছে। সরকারি কর্ম প্রতিষ্ঠানেও ঘুষ বাণিজ্য করছে। দ্রব্যমূল্য আজকে আকাশসীমা ছাড়িয়ে গেছে। গরীব-দুঃখী-মেহনতী মানুষ আজকে ধ্বংসের মুখোমুখি হচ্ছে। সেন্ট মার্টিনের ব্যাপারে সরকার চুপ করে আছে। শিক্ষা ও সংস্কৃতির নামে অপসংস্কৃতি শিক্ষা দেওয়া হয়েছে। ইতিহাস বইয়ে ভুল ইতিহাস শিক্ষা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর ভারত সফরের ফলাফল অশ্বডিম্বে পরিনত হয়েছে। তিস্তার পানির ন্যায্যা হিস্যার ব্যাপারে কোন কথা নেই। ৫৪টি অভিন্ন নদীর পানির অধিকার থেকে আমরা বঞ্চিত। সীমান্ত হত্যার ব্যাপারে কোন আলোচনা নেই। ভারতের সঙ্গে বাংলাদেশের অবৈধ রেল ট্রানজিটসহ এই চুক্তিকে কালো চুক্তি হিসেবে অভিহিত করে তিনি আরো বলেন, ভারতের সাথে অবৈধ চুক্তি জনগণ মানবে না, তাই অতিদ্রুত এই চুক্তি প্রত্যাহারের দাবী জানাচ্ছি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বরিশাল বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, চুক্তির নামে ভারতকে ট্রানজিট দেওয়ার ষড়যন্ত্র দেশবাসী মেনে নিবে না। ঐক্যবদ্ধভাবে দেশপ্রেমিক জনতা প্রতিহত করবে। ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর এর সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান মোমতাজী, সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ ওবায়েদ বিন মোস্তফা, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুফতি আবদুল মোমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম পাটোয়ারী, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি অধ্যক্ষ কাজী আবদুর রহমান, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা শোয়াইব আহমেদ, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মদ আবু জাফর, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এইচ এম হাছনাইনসহ ভোলা সদর থানার ও বিভিন্ন উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

0 coment rios: