Thursday, January 18, 2024

ভোলার তজুমদ্দিনে কেক কাটা, র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এশিয়ান টিভির ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

  


 HM HM Hasnain 

ভোলার তজুমদ্দিনে কেক কাটা, র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এশিয়ান টিভির ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে   

আজ সকাল ১১টায় তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান মামুন এর সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি বলেন, আমাদের কৃষ্টি, ইতিহাসসহ সবকিছুকে ধারণ ও লালন করে এশিয়ান টিভি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ নির্মাণের সবচেয়ে গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করবে।   



এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কামরুজ্জামান উজ্জ্বল, তজুমদ্দিন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম সাদীসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।








শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: